September 21, 2026, 12:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নতুন সংক্রমণ সবচেয়ে বেশি গাজীপুরে, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক //+//

সারাদেশের মধ্যে সবেচেয়ে বেশি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ঘটেছে গাজীপুর জেলায়।
বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২০ ্এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে গাজীপুরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোট আক্রান্তের ১৯ দশমিক ৫ ভাগই এখন গাজীপুরের। প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জ।

এছাড়া মোট করোনা আক্রান্তদের ১৩ দশমিক ৫ ভাগ কিশোরগঞ্জের আর ৬ ভাগ নরসিংদীর বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।

নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপনার ঘরে থাকুন। বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। গেলেও অবশ্যই মাস্ক পরে যাবেন। অন্যথায় আমরা আক্রান্ত ও মৃত্যুর এই মিছিল থামাতে পারব না।’

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net