December 16, 2025, 9:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

নতুন করে এমপিওভুক্ত হলো ১৬৩৩ শিক্ষা প্রতিষ্ঠান

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
সংকটের মধ্যেই সরকার সুখবর দিল অপেক্ষায় থাকা বড় পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। নতুন করে এক হাজার ৬৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো। ইতোমধ্যে তাদের অনুকূলে এমপিও কোড দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ এপ্রিল) নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ৪৩০টি, উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৯২টি, মাধ্যমিক পর্যায়ের ৯৯১টি, স্নাতক (পাস) পর্যায়ের ৫২টি এবং উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৬৮টি প্রতিষ্ঠানকে কোড দিয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে।

নিয়মানুযায়ী এখন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে তাদের এমপিও কার্যকর করবে অর্থাৎ, তারা বেতন-ভাতা পাবেন।

শিক্ষক কর্মচারীরা ২০১৯ সালের ১ জুলাই থেকেই বেতন-ভাতাদি প্রাপ্য হবেন বলে আদেশে বলা হয়।

আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী চূড়ান্তভাবে নির্বোচিত এসব প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও কোডসহ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন সময়ের বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৩ অক্টোবর গণভবনে ২ হাজার ৭৩০টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেন।

সর্বশেষ ২০১০ সালে ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net