September 6, 2026, 6:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

কুষ্টিয়ায় বাল্যবিয়ের ৮ দিন পর ভ্রাম্যমান আদালতে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
বাল্যবিয়ে সংঘটনের ৮ দিন পর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে বর ও কনের পিতাকে। ঘটনা জেলার খোকসা উপজেলার।
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের মুছা করিমের স্কুল পড়ুয়া মেয়ে কে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বর ও কনের পিতা কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৭ মে এই বিবাহ হয়।
খোকসা থানার এসআই সোহেল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে দশটার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারা মোতাবেক এ প্রদান করেন।
বাল্যবিবাহের অভিযুক্ত স্বামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ইসলাম শেখের ছেলে রাশিদুল ইসলাম (২৩) কে ১০ হাজার টাকা ও কনের বাবা মুছা করিমের কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net