September 8, 2026, 3:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

কুষ্টিয়ায় অসচ্ছল সংস্কৃতি সেবী ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় অসচ্ছল সংস্কৃতি সেবী ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (জুন ৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত এ চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) ওবায়দুর রহমান।
মোট ১৩৪ জনকে ১৪,৪০০ টাকা থেকে ৩৬০০০ টাকা পর্যন্ত বিভিন্ন অংকের অর্থের চেক প্রদান করা হয়।
শনিবার জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া বিয়টি তত্বাবধান করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবু রাসেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, ও শহিদুর রহমান রবি।
উল্লেখ্য ১৯৯০ সাল থেকে অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। তখন পরিমাণ ছিল খুবই অল্প মাত্র ৩০ জন। বর্তমানে এই পরিমাণ অনেক বেশী।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান এ পর্যন্ত সারাদেশের মধ্যে কুষ্টিয়াতেই সর্বোচ্চ পরিমাণ সংস্কৃতি সেবী ভাতা চালু আছে। এটা বিভিন্ন পর্যায়ে নানাভাবে চেষ্টা করে আনা হয়েছে।
তিনি এজন্য সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে ধন্যবাদ জানান।
একাডেমির যুগ্ম সাধারন সম্পাদক শাহিন সরকার জানান বর্তমান সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়ার সংস্কৃতি অঙ্গণ জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে অনেকদুর প্রসারিত হয়েছে। একাডেমি ভবন নির্মিত হলে এটা আরো বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net