September 23, 2026, 11:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

চুয়াডাঙ্গায় পুলিশের ৬ সহ ১১ জনের করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ৫ জন উপ-পরিদর্শক ও এক সদস্যসহ নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে।
শনিবার (জুন ৬) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দর্শনা থানা পুলিশের ৫ জন উপ-পরিদর্শক, একজন সদস্য এবং ঢাকা থেকে আসা আলমডাঙ্গা উপজেলার পোয়ামারী গ্রামের একই পরিবারের ৩ জন, ভাংবাড়িয়ার ১ জন ও বাড়াদির ১ জন।
নতুন আক্রান্তদের ৫ জনকে হোম আইসোলেশনে ও পুলিশের ৬ জন সদস্যকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আবু তারেক বলেন, গেল ২৯ মে দর্শনা থানার ওসিসহ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাদের সংস্পর্সে আসা ৫ জন উপ-পরিদর্শক ও একজন সদস্য নতুন করে আক্রান্ত হয়েছেন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। ওই থানায় কর্মরত অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গায় মোট ১১২ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন ও মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net