September 17, 2026, 10:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

ফিফার র‌্যাঙ্কিং, আগের অবস্থানেই বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
করোনা পরিস্থিতির মধ্যেও র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। তবে যেহেতু সব খেলাধুলা বন্ধ তাই কোনও হেরফের আসেনি চার্টে। তাই বাংলাদেশের অবস্থানও বদলে যায়নি। রযেছে। ১৮৭তম স্থানেই।
একই অবস্থা শীর্ষ দশেও। যথারীতি শীর্ষেই রয়েছে বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। পরের অবস্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
কোভিড-১৯ সংক্রমণের পর থেকেই আন্তর্জাতিক খেলা বন্ধ রয়েছে। ফিফা ও এএফসির স্বীকৃত ম্যাচগুলো স্থগিত হয়ে আছে এখনও। একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকেও। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলছে লাল-সবুজরা। গত বছরের ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মাস্কটে সর্বশেষ ম্যাচ খেলেছে জেমি ডের দল। করোনাভাইরাসের কারণে মার্চ ও জুন মাসে নির্ধারিত ম্যাচও আয়োজন করা যায়নি। তাই র‌্যাঙ্কিং টেবিলের পয়েন্টেও কোনও ধরনের হেরফের হয়নি।
তবে আশার খবর হচ্ছে অক্টোবরেই ফের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের নতুন তারিখ প্রস্তাব করা হয়েছে। আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো হতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই সূচি প্রস্তাব করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net