September 17, 2026, 10:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

খুলনা বিভাগে করোনা আক্রান্ত ৩৮৬০, মৃত্যু ৫৫, আক্রান্তে বিভাগে কুষ্টিয়া দ্বিতীয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৬০। নতুন করে শনাক্ত হয়েছে ২৫৬ জন। এ ছাড়া বিভাগে এই রোগে নতুন করে মৃত্যু হয়েছে আরও তিনজনের। মোট মৃত ৫৫ জন।
রোববার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে এসব জানা যায়।
এদিকে বিভাগের মোট রোগীর অর্ধেকই প্রায় খুলনা জেলার। এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৪। অর্থাৎ বিভাগের প্রায় ৩৫ শতাংশ রোগী খুলনা নগরের।
খুলনার পরেই আছে কুষ্টিয়া। এ জেলায় মোট আক্রান্ত ৫৪১। মৃত্যুর হারে কুষ্টিয়া তৃতীয়।
বিভাগে নতুন সংক্রমিত ২৫৬ জন (২৭ জুন)। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৩৩ জন, বাগেরহাটে ২১, সাতক্ষীরায় ১৫, যশোরে ৮, ঝিনাইদহে ২০, মাগুরায় ২২, নড়াইলে ১৩, কুষ্টিয়ায় ৬, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ১১ জন।
এ পর্যন্ত বিভাগের সকল জেলায় মোট সংক্রমিত হয়েছে খুলনায় ১ হাজার ৬৮৪ জন, বাগেরহাটে ১৮৭, সাতক্ষীরায় ১৭৪, যশোরে ৫২২, ঝিনাইদহে ১৮৫, মাগুরায় ১১৯, নড়াইলে ১৬৬, কুষ্টিয়ায় ৫৪১, চুয়াডাঙ্গায় ২১২ ও মেহেরপুরে ৭০ জন।
অধিদপ্তরের তথ্যে দেখা যায় বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ২০ জন, যশোর ৮, কুষ্টিয়ায় ৭ ও নড়াইলে ৬ জন রয়েছেন। এ ছাড়া মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে তিনজন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে রোগী মারা গেছেন।
বিভাগের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন খুলনায় ১৮৬ জন, বাগেরহাটে ৫৯, সাতক্ষীরায় ৪২, যশোরে ১৬৪, ঝিনাইদহে ৭৮, মাগুরায় ৪৫, নড়াইলে ৫৬, কুষ্টিয়ায় ১৭৯, চুয়াডাঙ্গায় ১১৬ ও মেহেরপুরে ২৪ জন।
খুলনা বিভাগের মধ্যে ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হন। পরবর্তী ৭৩ দিনে এ সংখ্যা দাঁড়ায় ৫০০ জনে। ১১ জুন, অর্থাৎ ৮৫তম দিনে এখানে সংক্রমণের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ১৬ জুন, অর্থাৎ ৯০তম দিনে। আর দুই হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ২০ জুন, ৯৪তম দিনে। আড়াই হাজার ছাড়ায় ২২ জুন, ৯৬তম দিনে। তিন হাজার ছাড়ায় ২৫ জুন, ৯৯তম দিনে। ২৭ জুন ১০১তম দিনে রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net