September 17, 2026, 9:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

কম দামে সিম্ফনির স্মার্টফোন

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

নতুন স্মার্ট ফোন আনছে সিম্ফনি। এটি দামে কম। এটিকে সমৃদ্ধ করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে। এর নাম ‌‘সিম্ফনি জেড৩০।
“ওউন এন আইকন” শ্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লেটেস্ট অ্যানড্রয়েড ১০.০। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।
১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসরও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে আছে৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম এবং ৩২জিবি রম। যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ফুল চার্জে এই স্মার্টফোন চলবে দুই দিন পর্যন্ত। গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর অনুভূতি।
এই স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এ্যাংগেল আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড এ্যাংগেল, পোর্ট্রেইট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, এ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট।
স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।
স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার হিসেবে আছে “প্যারেন্টাল লক”। যার মাধ্যমে অভিভাবক তাঁর বাচ্চাকে যদিও মোবাইলটি দেয় তাহলেও নিজের অন্য ফোন দিয়ে এই ফোনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেন।
সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ইন্ডিগো ব্লু এবং অ্যামাজন গ্রিন কালারে পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার ৭৯০ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net