September 6, 2026, 11:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

দেশে একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ২৪৫৯

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাসে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৪৫৯ জনের শরীরে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নতুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ, আটজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৫ জনের, চট্টগ্রাম বিভাগে আটজনের, খুলনা বিভাগে সাতজনের, রাজশাহী বিভাগে তিনজনের, সিলেট বিভাগে দুজনের এবং একজন করে মৃত্যু হয়েছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে।
সবশেষ একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৬০৯ জনকে, ছাড় পেয়েছেন ৫১৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৫৯১ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৬৮৬ জনের, ছাড় পেয়েছেন ২ হাজার ৫২৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৯ হাজার ৮৫৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net