September 22, 2026, 9:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জামায়াতের আটক ২৫ মহিলা কর্মী নাশকতার মামলায় জেলে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ায় জামায়াতের গোপন বৈঠক থেকে আটক ২৫ মহিলাকর্মীকে নাশকতার মামলায় জেলখানায় প্রেরণ করেছে ম্যাজিস্ট্রেট আদালত।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে গোপন বৈঠককালে তাদেরকে আটক করে পুলিশ।
ঝাউদিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাহিদা বেগমসহ আটক ২৫ মহিলার বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন থানার এস আই গোলাম হোসেন। তাদের আজ দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীন জনসংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও মহিলা জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। ২৫ জন আটক হলেও আরো সমসংখ্যক মহিলা পালিয়ে যান। এদের ব্যাপারে ওই এলাকায় অনুসন্ধ্যান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net