March 12, 2026, 2:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পড়শি শিশুদের সাথে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
বেলা ১১ টায় জাতির পিতার প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, ফোরাম, পরিষদ, ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপাচার্যের বাসভবনে ক্ষুদে পড়শিদের সাথে উপাচার্য ও গুণীজনের সামাজিক মিথস্ক্রিয়া এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’র অনুষ্ঠান শুরু হয় বেলা ৩টায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের জানা-অজানা বিভিন্ন অধ্যায় তুলে ধরে গল্প করেন বাংলা একাডেমির সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান।
উপাচার্য ও গুণীজনদের কাছ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনালেখ্য শোনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক পড়শী শিশুবৃন্দ ও তাদের সম্মানিত মায়েরা গল্প শোনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিশুদের মধ্যে পুরস্কার হিসাবে বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা“ বইটি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net