March 18, 2026, 2:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

নজিরবিহীন অভিশংসনের শিকার ট্রাম্প

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার কলঙ্ক নিয়ে মেয়াদ শেষ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার অর্থ দাঁড়াচ্ছে– ধনকুবের আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপমানজনকভাবে ক্ষমতা ছাড়তে হচ্ছে না। তবে পরবর্তী সময় তাকে সিনেটের বিচারের মুখে পড়তে হবে। এতে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি নিষিদ্ধ হতে পারেন।
ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার বলেন, মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যথোচিতভাবেই দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার কলঙ্ক বহন করছেন। কাজেই সিনেটেও তার বিচার হওয়া প্রয়োজন।
বিবিসির খবর বলছে, ডেমোক্র্যাটিক পার্টির আনা এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরও সমর্থন মেলে। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিসহ ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন ডেমোক্র্যাটদের আনা এ প্রস্তাবে।
সিএনএন জানিয়েছে, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৩২-১৯৭ ভোটে পাস হয়। সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net