April 24, 2026, 6:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুমারখালী পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

হুমায়ুন কবির, কুমারখালী/
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ভোট গ্রহণ কাল ১৬ জানুয়ারি শনিবার। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আজ শুক্রবার (১৫ জানুয়ারী) কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমারখালী  পৌর নির্বাচনে আওয়ামী লীগের সামসুজ্জামান অরুণ নৌকা মার্কা প্রতীক, বিএনপির আনিসুর রহমান লালু বিশ্বাস ধানের শীষ মার্কা প্রতীক । ২ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে  ৯ টি কেন্দ্রে ১৮ হাজার ৯ শ’ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৯৩১০ জন,নারী ভোটের সংখ্যা ৯৬৮০ জন। পৌরসভাটিতে আগামী ১৬ জানুয়ারীতে ৯ টি ভোট কেন্দ্রে  ৫৮ টি ভোট কক্ষে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রের বিপরীতে ৯ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৫৮ জন ও ১১৬জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন।
প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামালসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যেই  ৩ নং ওয়ার্ডে ১ জন  কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।নির্বাচনের দিনে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলে জানান কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net