June 15, 2026, 2:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে

পৌর নির্বাচন/কুষ্টিয়ায় ৩টিতে আ’লীগ, ১টিতে জাসদের জয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং একটিতে জাসদের প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুমারখালী পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য তিনটি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়।
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী বশিরুল আলম চাঁদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।  আনোয়ার আলী ভোট পেয়েছেন ৬৬০৫২ এবং চাদ পেয়েছেন ১৪৬১৩ ভোট।

কুমারখারী  পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী সামসুজ্জামান অরুণ ১০১৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আনিসুর রহমান লালু পেয়েছেন ২৩৮৬ ভোট।

মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাজী এনামুল হক ১০৪৬৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ পেয়েছেন ২৫১৫ ভোট।
এদিকে ভেড়ামারা পৌরসভায় ৮০৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী শামীমুল ইসলাম ছানা। তিনি পেয়েছেন ৫৬৩৪ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে কুষ্টিয়ার চারটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net