March 11, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৩ ইটভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,  দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে অবৈধ ৩ ইটভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারী ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন না মেনে কয়লার পরিবর্তে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর অভিযোগে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে নজরুল ইসলামের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটা মালিক নজরুল ইসলামকে ৫লক্ষ টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এরপর উপজেলার সদর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে আব্দুস সাত্তার ও তার ছোটভাই বজলুর রহমান কটার ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে ৩ লক্ষ টাকা করে উভয় ইটভাটা মালিক আব্দুস সাত্তার ও বজলুর রহমানকে ৬ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়াও ডাংমড়কা এলাকায় দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল আলমের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তবে অভিযানের খবর পেয়ে দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইটভাটা মালিক জহুরুল আলম সহ ভাটার কর্মচারীরা পালিয়ে যায়। এসময় জহুরুল আলমের ইটভাটায় কাউকে না পেয়ে ফিরে যান ভ্রাম্যমান আদালতের অভিযানিক টিম। অভিযান চলাকালে দৌলতপুরের সকল ইটভাটা মালিককে সর্তক করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সহ র‌্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net