July 23, 2026, 9:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

খোকসায় বালু তোলার স্কেভেটরে আগুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলা বড় খানপুর বালু মহল ঘাট থেকে বালু উত্তোলন করা ৪০ লক্ষ টাকার স্কেভেটর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১৭ জানুযারী রাতের কোন এক ভাগে পেট্রোল ঢেলে আগুনে এটি পোড়ানো হয়।
চলতি বছর ১৫ই জানুয়ারি জেলা পরিষদের বিজ্ঞপ্তির ভিত্তিতে এই বালুমহল অনুমোদন পায় মাসুদ রানা। এরপর থেকেই স্থানীয় আরেক পক্ষ নানাবিধ হুমকি ধামকি দিতে থাকে বলে মাসুদ রানার অভিযোগ।
এবিষয়ে মাসুদের ছোট ভাই নজরুল ইসলাম জানান, অনুমোদনের পর বালু উত্তোলন করতে গেলে ১৬ ই জানুয়ারি কয়েকজন হুমকি ধামকি দিতে থাকে।এরই এক পর্যায়ে ১৭ জানুয়ারি রাতের আধারে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের স্কেভেটরটি পুড়িয়ে সম্পূর্ণ অকেজ করে দেয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এব্যাপারে খোকসা থানায় একটি মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net