May 2, 2026, 1:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

ভারত থেকে জেল খেটে দেশে ফিরল ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া দেশে ফিরল ৩৮ বাংলাদেশী কিশোর-কিশোরী সোমবার (২৫ জানুয়ারি) যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে নিজ দেশে ফিরেছে।
এদের মধ্যে ১০ জন ছেলে ও ২৮ জন মেয়ে। এদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। তারা ফরিদপুর, বরিশাল, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পরে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস নামের তিনটি এনজিও তাদের যশোর শেল্টার হোমে নিয়ে যায়। পর্যায়ক্রমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে এসব কিশোর-কিশোরী ভারতে যায়। বিভিন্ন অঞ্চলে বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে কলকাতা ও বারাসাতে একাধিক এনজিও সংস্থার শেল্টার হোমে থাকে। দুই থেকে চার বছর সাজা ভোগের পর সোমবার (২৫ জানুয়ারি) তাদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
মানবাধিকার সংস্থা রাইটসের পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বলেন, পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া কেউ আইনি সহায়তা নিতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net