November 3, 2026, 2:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮

খোকসার নব নির্বাচিত মেয়র তারিকুল ইসলামের সংবর্ধনা

হুমায়ুন কবির, খোকসা/ 
খোকসার নব নির্বাচিত মেয়র তারিকুল ইসলামের সংবর্ধনা ২৫ জানুয়ারি  বিকাল সাড়ে ৪ টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর ভবনে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল গনি শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীগণ।
তৃতীয়বারের নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো তারিকুল ইসলাম পৌর মেয়র নির্বাচিত হওয়ায় পৌরবাসীর বাধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছিল।
অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম তারিক বলেন, আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে পৌরবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net