June 10, 2026, 10:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

দৌলতপুরে ইটভাটায় অভিযান নিয়ে ভাটামালিকদের মধ্যে হাতাহাতি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানকে কেন্দ্র করে ভাটামালিকদের ডাকা জররুী সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরী সভা স্থগিত করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে দৌলতপুর গার্লস হাইস্কুল মিলনায়তনে ভাটামালিকদের সভা ডাকা হয়।
সভায় উপস্থিত ভাটা মালিকরা জানিয়েছেন, সম্প্রতি দৌলতপুরের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটা মালিকদের বিপুল অংকের অর্থ জরিমানা করে। জরিমানার টাকা দৌলতপুর ইটভাটা মালিক সমিতি থেকে পরিশোধ করার কথা। সে লক্ষে রোববার রাতে দৌলতপুর ইটভাটা মালিক সমিতির জরুরী সভা ডাকা হয়। দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সভা শুরু হলে গত ২০ জানুয়ারী দৌলতপুরের ১২টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬৯ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভাটামালিক সমিতির পক্ষ থেকে পরিশোধ করার কথা উপস্থাপন করা হলে সমিতির সভাপতি রমজান আলী সে অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে জরিমানা দেওয়া ভাটামালিকদের সাথে সমিতির সভাপতি রমজান আলীর বাকবিতন্ডার একপর্যায়ে বি.এইচ.এন ব্রীক্স’র মালিক আসাদুজ্জামান শাওন ক্ষুব্ধ হয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি রমজান আলীর ওপর হামলা চালালে উভয়ের মধ্যে হাতাহাতি ও একে অপরকে কিল ঘুসি মারার ঘটনা ঘটে। এসময় হৈ চৈ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে সভায় উপস্থিত থাকা ভাটামালিকরা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভাটামালিক সমিতির ডাকা জরুরী সভা স্থগিত করে।
এবিষয় দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জহরুল আলম জানান, ইটভাটা মালিক রমজান আলী ও আসাদুজ্জামান শাওন এর মধ্যে আভ্যন্তরীন বিরোধ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়েছে। তবে ভাটা মালিক সমিতির জরুরী ডাকা সভা স্থগিত করা হয়েছে।
এদিকে দৌলতপুর ইটভাটা মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কেউ দৌলতপুর থানায় অভিযোগ দেয়নি বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ও ২০ জানুয়ারী দৌলতপুরে পরিবেশ অধিদপ্তর ১৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জরিমানা করে। ২৬টি ভাটার মধ্যে বাঁকী ১১টি ইটভাটায় অভিযান পরিচালিত না হওয়ায় ওইসব ভাটামালিকরা সমিতির পক্ষ থেকে জরিমানার অর্থ পরিশোধে অপারগতা দেখায়। এনিয়ে ভাটামালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net