March 9, 2026, 3:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

কুষ্টিয়ার হরিপুরে কিশোরের ছুরিকাঘাতে দুই কিশোর আহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদরের হরিপুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে দুই কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় আঘাতকারী এক কিশোরকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। ঘটনার পর পুলিশ ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালানোর কথা বলেছে মডেল থানা পুলিশ।
হরিপুর বাজারের দোকানীরা জানান, মঙ্গলবার সকাল ১১ টার সময় দুই কিশোরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে অপর একদল কিশোর। মোটরসাইকেলে রাস্তা পারাপারকে কেন্দ্র করে হরিপুর ৩ নং ওয়ার্ডের ইলেকটিক মিস্ত্রি আব্দুল কুদ্দুসের ছেলে তামিম ইসলাম জয় ( ১৯) এর সঙ্গে হরিপুর ৮ নং ওয়ার্ডের শালদাহ গ্রামের আকাশ ( ১৭) ও ইমন ( ১৮) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তামিম ইসলাম জয় ও তার বন্ধু সাগরকে মারধর করে তারা। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১ টায় হরিপুর বাজারে ইমন ও আকাশকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে প্রতিপক্ষ।
পরে স্থানীয় দোকানীরা তামিম ইসলাম জয়কে ধরে পুলিশে দেয়। আর আহতদের উদ্ধার করে অটোরিক্সায় করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net