July 23, 2026, 10:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

চুয়াডাঙ্গায় রেকটিফাইট স্পিরিটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডঙ্গায় বিপুল পরিমান রেকটিফাইট স্পিরিটসহ সৌরভ দাস (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ লিটার রেকটিফাইট স্পিরিটসহ তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় তার ঘর থেকে ১শ’ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।  অভিযানের সময় সৌরভ দাসের স্ত্রী অরতি দাস কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সৌরভ দাস খুদিয়াখালী শ্মশানঘাট পাড়ার তপন দাসের ছেলে ও এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, দুপুরে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ সহকারি পরিদর্শক সাহারা ইয়াছনি সঙ্গীয় ফোর্স নিয়ে খুদিয়াখালী শ্মশানপাড়ায় সৌরভ দাসের বাড়িতে অভিযান চালানো হয়।  গ্রেফতার করা হয় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সৌরভ দাসকে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সৌরভ দাসের স্ত্রী অরতি দাস পালিয়ে যায়। পরে সৌরভ দাসের স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৩শ’ ৫০ লিটার রেকটিফাইট স্পিরিট ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সৌরভ দাসকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net