July 21, 2026, 2:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম দাফন সম্পন্ন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম। শনিবার সকাল ১০টায় মহিষকুন্ডি বাজার জামে মসজিদ আঙিনায় নামাজে জানাযা শেষে দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলমকে মহিষকুন্ডি ডাকপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।
সাংবাদিক জাহাঙ্গীর আলমের নামাজে জানাযা ও দাফনে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মরহুমের বড়ভাই শহিদুল ইসলাম হালসান, সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও মরহুমের ছেলে আব্দুল হালিম হৃদয়। এসময় দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও সাংবাদিক সহ কয়েক হাজার মুসল্লি অংশ নেয়।
এরআগে জাহাঙ্গীর আলমের মরদেহ কলকাতা থেকে শুক্রবার রাত পৌনে ১০টায় মহিষকুন্ডি গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। লিভার ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গত ৫ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনার পথে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তিনি ভারতে মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net