March 13, 2026, 12:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

ভেড়ামারা প্রেসক্লাবের উদ্দ্যোগে মেয়র আনোয়ারুল কবির টুটুল ও আব্দুল আলীম স্বপনকে সংবর্ধনা

আব্দুল আলিম, ভেড়ামারা/ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে বুধবার প্রেসক্লাবের হলরুমে ভেড়ামারা পৌরসভার নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবির টুটুল ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন কে সংবর্ধনা প্রদান করে ভেড়ামারা প্রেসক্লাব।
ভেড়ামারা প্রেসক্লাব হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আনোয়ারুল কবির টুটুল ও জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন কে ফুলেল শুভেচ্ছা জনানোর পর দুই অতিথিকে ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দরা। এরপর ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক ও মিডিয়াবান্ধব নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তারুণ্যের অহংকার আনোয়ারুল কবির টুটুল।
অনুষ্ঠানটির সার্বিকভাবে দিকনির্দেশনা ও সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ,রিপোর্টাস ক্লাবের নেতৃবৃন্দ ও ফটোজার্নালিষ্ট এসোসিয়েসনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net