March 13, 2026, 11:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

চুয়াডাঙ্গাতেই হবে কোভিড-১৯ পরীক্ষা

চুয়াডাঙ্গা প্রতিনিধি/ 

এখন থেকে চুয়াডাঙ্গাতেই করা হবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা।  ১ ঘন্টার মধ্যে পাওয়া যাবে রিপোর্ট। শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে নমুনা পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।  এসময় তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরু হলে খুলনা, যশোর ও কুষ্টিয়া পিসিআর ল্যাবে মানুষের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। নমুনার রিপোর্ট আসতে অনেক সময় লাগতো। এখন চুয়াডাঙ্গাতেই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। এর রিপোর্ট দেয়া হবে ১ ঘন্টার মধ্যে।  এতে মানুষের কষ্ট যেমন লাঘব হবে, কম সময়ের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের একটি কক্ষে নমুনা সংগ্রহ করা হবে।  আর অন্য একটি কক্ষে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী  লীগের যুগ্ম  সাধারণ  সম্পাদক  রিয়াজুল ইসলাম  জোয়ার্দ্দার  টোটন, সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট  ডা. ওয়ালিউর রহমান নয়ন, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net