March 15, 2026, 4:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

কুমারখালীতে প্রেমিকের বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমিকাকে (১৫) যৌন পীড়নের অভিযোগে কিশোর প্রেমিক(১৬) ও প্রেমিকের সহযোগী বকুল জোয়ার্দার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে বুধবার সকালে (২৪ ফেব্রুয়ারি) কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামরা দায়ের করেন। মামলা নং ২৪।
পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, এক বছরের প্রেমের সম্পর্কের জেরে মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে প্রেমিকার ভাবির বাড়ি নন্দনালপুর ইউনিয়নের খালপাড়া থেকে মোটরসাইকেল করে প্রেমিকাকে রাত ৮ টার দিকে এম এন স্কুলের বাঁধে নিয়ে আসে প্রেমিক।এরপরে বাঁধ এলাকায় প্রেমিকা গায়ে হাত দেয়। পরে গভীর রাতে সহযোগী বকুল জোয়ার্দার মোটরসাইকেল করে প্রেমিক ও প্রেমিকাকে প্রেমিকার বাড়িতে পৌছে দিতে যায়। এসময় প্রেমিকার আত্মীয় স্বজনরা আটক করে বিয়ের দেওয়ার চেষ্টায় ব্যর্থ হলে পুলিশে হাতে তুলে দেয় প্রেমিক ও তার সহযোগীকে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, নবম শ্রেনির ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করে ওই ছাত্রীর মা। তিনি আরো বলেন, প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net