March 15, 2026, 12:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল

ভেড়ামারায় তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা

আব্দুল আলিম, ভেড়ামারা \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে অনলাইন উদ্যোক্তা পরিবার আয়োজিত সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গতকাল বিকালে তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, কবি ও লেখক আমেনা খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রামিশা ও সুমাইয়া।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই উদ্যোক্তা মেলা ভেড়ামারা উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন এর সৃষ্টি কুষ্টিয়া উদ্যোক্তা পরিবার (কুউপ) গ্রুপ। কুষ্টিয়ার সর্ব প্রথম অনলাইন উদ্যোক্তা গ্রুপ এই (কুউপ)। এই উদ্যোক্তা মেলায় ইতিমধ্যে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষনীয়।
মেলায় ৪০ টি স্টল স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net