March 24, 2026, 1:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুমারখালীতে ভূয়া পুলিশ গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, কুমারখালী/
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের কাগজপত্রাদি চেক করার সময় সুজন আলী (২৫) নামের এক ভূয়া পুলিশকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। সোমবার বিকেলে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকা এঘটনা ঘটে।পরে মোটরসাইকেল চালক রাশেদ বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ১।
ভূয়া পুলিশ সুজন আলী রাজাবাড়ি জেলার পাংশা উপজেলার নাতুরিয়া গ্রামের বাসিন্দা।সে পেশায় একজন ভাড়ায় চালিত বাইকার এবং মামলার বাদী রাশেদ ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দাঁতপুরের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক রাশেদ নিজবাড়ি ফরিদপুর এলাকা থেকে মাগুরার নাঙ্গলবাঁধ টু কুষ্টিয়া সড়কের জিকে ক্যানাল দিয়ে কুষ্টিয়ার জগতি বোনের বাড়ি যাওয়ার পথে সোমবার বিকেলে কুমারখালীর সান্দিয়ারা বাজার এলাকায় পৌছালে সুজন আলী নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্রাদি চেক করতে থাকে।এসময় সুজনের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ সুজনকে যাচাই বাছাই করে ভূয়া পুলিশ প্রমাণিত করে এবং মোটরসাইকেল চালক রাশেদ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্রাদি চেক করার সময় সুজন নামের এক ভূয়া পুলিশকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয় জনতা।পরে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতে সোপার্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net