March 24, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

চুয়াডাঙায় গাঁজাসহ পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজাসহ পুলিশের ভুয়া উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী সাগর বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল শুক্রবার রাত ১০টার দিকে দামুড়হুদার দশমীপাড়াস্থ শিশু বেসরকারি সংস্থার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাগর চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মাদক বেচাবিক্রির সময় দামুড়হুদার দশমীপাড়াস্থ শিশু বেসরকারি সংস্থা নিলয় অফিসের সামনে স্থানীয়রা মিনু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। এসময় মিনু তার কাছে থাকা গাঁজা রাস্তার পাশের একটি ভুট্টাক্ষেতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে আটক করে স্থানীয়রা। এসময় পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে এগিয়ে এসে সাগর বিশ্বাস বলেন, আমি অন ডিউটিতে আছি দামুড়হুদা মডেল থানায় কর্মরত। আসামিকে আমার হেফাজতে দেন। পুলিশ ভেবে মিনুকে তার হেফাজতে দেন স্থানীয়রা। পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়া সাগর ঘটনাস্থল থেকে ১শ’ গজ দূরে গিয়ে মিনুকে ছেড়ে দেন। এসময় মিনু তার ফেলে দেয়া গাঁজা কুড়িয়ে নিয়ে আবারও পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়া সাগর বিশ্বাসকে আটক করে স্থানীয়রা। পরে দামুড়হুদা মডেল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাগর বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৪ পুরিয়া গাঁজা।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক শেখ তৌহিদুর রহমান তৌহিদ বাদী হয়ে গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দেয়া ও মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় দামুড়হুদা উপজেলা সদরের মাদরাসাপাড়ার ভোলা মেল্লার ছেলে মিনুকে পলাতক আসামি করা হয়েছে। সাগরকে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net