March 24, 2026, 3:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুষ্টিয়ায় ধর্ষণ এবং ভিডিও ধারণ/ দুই যুবকের ৩দিনের রিমান্ড, বাড়ি মালিকের স্বীকারোক্তি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

কুষ্টিয়ায় ধর্ষণ এবং ভিডিও করার মামলায় রবিউল ইসলাম সোহাগ (২০) ও শাকিল আহমেদ (২২) কে তিনদিন করে পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৫ মার্চ দুপুরে এ আদেশ দেন  কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শওকত কবির জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে এক প্রবাসীর স্ত্রী সন্তানকে কোচিংয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে পরিচিত রবিউল ইসলাম সোহাগ ফোন করে পার্কে দেখা করতে বলে। সেখান থেকে মার্কেটে সপিং-এ নিয়ে যাওয়ার কথা বলে শহরের একটি বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে বলে, এটা আমার বাসা, মা আছে একটু দেখা করে আসি। ওই বাড়িতে আগে থেকে অবস্থান করা যুবক শাকিল আহমেদ ও সোহাগ মিলে ওই গৃহবধূ ও তার চার বছরের শিশুপুত্রকে মারধর করে। তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে দেড় লাখ টাকাও দাবি করেন। গৃহবধূ তাঁদের হাত-পা ধরে বারবার মাফ চান। টাকা দেওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে ওই গৃহবধূ বিষয়টি তাঁর স্বজনদের জানান। এ সময় ওই গৃহবধূর মুঠোফোনে কল করে ওই যুবকেরা ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। গৃহবধূর এ কথোপকথন নিজের মুঠোফোনে রেকর্ড করে রাখেন। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও র‌্যাবকে বিষয়টি অবহিত করেন তিনি। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে ঈদগাহ পাড়ার একটি বাড়ি থেকে দুজনকেই আটক করেন। পরদিন শুক্রবার দুপুরে আটক করা হয় বাড়ির মালিক মাছুম আলি (৩৫)। ধর্ষিতা নারী ওই তিনজনের নামে মামলা করেন।
ওসি মোঃ শওকত কবির জানান, আদালতে সোপর্দ করে রবিউল ইসলাম সোহাগ ও শাকিল আহমেদের ৫দিন করে রিমান্ডের আবদেন করা হয়। ১৫ ফেব্রুয়ারি দুপুরে আদালত দুই আসামির প্রত্যেককে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বাড়ি মালিক মাছুম আলি (৩৫)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net