March 24, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

খোকসায় নারীর শ্লীলতাহানী/ভ্রাম্যমান আদালতে যুবকের চার মাসের কারাদণ্ড

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার খোকসায় শ্লীলতাহানীর অভিযোগে যুবক ইয়ারুল ইসলাম (২৬)কে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইসাহাক আলী দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ মার্চ বিকাল ৪ টায় খোকসা ইউনিয়নের হেলালপুর মধ্যপাড়া গ্রামে এ আদালত বসেন। একই গ্রামের ভিকটিম, সাক্ষীদের বয়ান এবং অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে দন্ডবিধির ৫০৯ ধারায় তিনি এ আদেশ দেন বলে জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী আরো বলেন, অভিযুক্ত ইয়ারুল এর আগেও এই ভিকটিমকে চিঠি ও অশ্লীল প্রস্তাব দিয়েছিলো। এই আদালত এর আগেও একবার তাকে সতর্কও করেছিল। এবার ৩০ মার্চ দুপুরে সে ওই নারীর শ্লীলতাহানি করে। ভিকটিমের স্বামী ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ দিলে আদালত ঘটনাস্থলে যান। এসময় খোকসা থানার এস আই মোজাম্মেল হক, এস আই ইসমাইল হোসেন এবং এ এস আই নাহিদসহ পুলিশ সদস্যরা অভিযুক্তকে আটক করে আদালতে আনেন।

সাজাপ্রাপ্তকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net