September 22, 2026, 5:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জিকে খালে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ায় জিকে খালে ডুবে মারা গেছে ৬বছরের শিশু। খবরটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবীর। নিহত শিশুর নাম মো. সাবেত। সে ওই গ্রামের ভ্যানচালক মো. দানেচ আলীর ছেলে। নিহত সাবেত আইলচারা নুরানী মাদ্রাসার ছাত্র ছিলো।

আইলচারা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নূরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বড় আইলচারা জিকে ক্যানেলে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভ্যানচালক দানেচ আলী পোষা গরুর গা ধোয়ানোর জন্য বড় আইলচারার জিকে ক্যানেলে নিয়ে যান। ক্যানেলে গরু নিয়ে নামলে তার সাথে আসা ছেলে সাবেতও পানিতে নামে। গরুর গা ধোয়ানো শেষে দানেচ বাড়িতে চলে গেলেও শিশুটি অন্য ছেলেদের সাথে গোসল করছিলো। পরে শিশুটি বাড়িতে না গেলে বাড়ির লোকজন সেখানে এসে খুঁজতে থাকেন। লোকজন শিশুটির লাশ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে মরদেহ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net