March 13, 2026, 5:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

খোকসায় জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ – এসআই সহ আহত -১০

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ

কুষ্টিয়ার খোকসায় জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (১১জনু) সকাল সাড়ে ১১ টায় একদল সন্ত্রাসীরা কাজী বাড়িতে এসে হামলা চালায়। পরে ক্ষিপ্ত হয়ে দুই- তিন গ্রামে লোকজন এক সঙ্গে হয়ে ওই সন্ত্রাসীদের উপর হামলা করে বলে জানা যায়। এতে উভয় পক্ষের ঘর-বাড়ি ভাংচুর, লুটপাটসহ অন্তত ১০ আহত হয়েছে।

 

জানা যায়, উপজেলার ওসমানপুর গ্রামের দীর্ঘদিন এক দল সন্ত্রাসীরা কাজী বাড়ির জমি দখলসহ এলাকায় সন্ত্রাসী কায়েম করে আসছিল। ঘটনায় স্থানীয় ভাবে থানায় বসার কথা থাকলেও হঠাৎ করে একদল সন্ত্রাসীরা
কাজী বাড়ির পুলিশ কর্মকর্তা শিপন উপর হামলা চালায়। পরে দুই তিন গ্রামের লোকজন এক হয়ে সন্ত্রাসীদের উপর আবার হামলা করে। এতে ৭ ঘরবাড়ি ভাংচুরসহ অন্তত ১০ জন হয়েছে।

 

 

এ ঘটনায় আহত হয়েছে- পুলিশ কর্মকর্তা আতাউল কাজী(শিপন) (৪০), শিউলী(৩৫), শিল্পী(৪০), মনিরা খাতুন(২৫), নাসির (২৬), আকাশ বিশ্বাস(২৫)সহ বেশ কয়কেজন।

 

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এসআই রাশেদ জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। থানা পুলিশের একটি দল এলাকায় টহল অব্যাহত রেখেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানায় এই কর্মকর্তা।

 

 

এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি) সৈয়দ মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওসমানপুরে ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে শুনেছি। এলাকায় পুলিশ মোতায়ন করা রয়েছে। গ্রামবাসীর অভিযোগ পুলিশের উপস্থিত হামলা হয়ে কি না এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । এবিষয়ে কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net