June 21, 2026, 1:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বনায়নে মাস্টার প্লান তৈরির নিদের্শ ভাইস-চ্যান্সেলরের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^বিদ্যালয়ে পরিকল্পিত বনায়ন গড়ে তুলতে একটি মাস্টার প্লান তৈরির নিদের্শ দিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবকাঠামো যেমন গড়ে উঠবে তেমনি সবুজায়নও করতে হবে। এখানে সময়ের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী উন্নয়ন ও সবুজায়নের একটি যুগপৎ সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, একটি গাছ উঠে গেলে পরিবর্তে তিনটি গাছ রোপণ করতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংঠনগলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ কথা বলেন। তিনি তৎক্ষনাৎ বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগকে এ নির্দেশনা দেন। সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে এখন মেগা প্রকল্পের তৃতীয় ফেজের কাজ যেখানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা সম্বলিত ৫টি আবাসিক হল ও ১টি একাডেমিক ভবন নির্মাণ হবে। তিনি বলেন, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ও এ বিষয়ে গঠিত কমিটি বিশ^বিদ্যালয়ের বিগত সময় ও মেগা প্রজেক্ট প্রতিবেদনে যে মাস্টার প্লান সেটা অনুসরণ করতে হবে। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ¯’াপনা ও গাছ-গাছারা তুলে ফেলার পর নতুনভাবে বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে একটি পরিকল্পিত বনায়ন পরিকল্পনা যা এই বিশ্ববিদ্যালয়ের করা হয়নি। ভাইস-চ্যান্সেলর গাছ-গাছারা কেটে ফেলার পরিবর্তে প্রস্তাবিত এলাকা থেকে প্রয়োজনীয় গাছ স্নাথান্তর করার উপর জোর দেন। তিনি জানান ইতোমধ্যে বিশ^বিদ্যালয়ে ২৬০০০ গাছ লাগানো হয়েছে। আরো ৪০০০ গাছ লাগানো চলছে। এসময় তিনি বিশ^বিদ্যালয়ে পরিকল্পিত বনায়ন গড়ে তুলতে একটি মেগা প্রকল্প গ্রহনের জন্য উপস্থিত প্রধান প্রকৌশলী(ভার) মুন্সী শহীদ উদ্দিন মোঃ তারেককে নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক , উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান, বিশ^বিদ্যালয়ের প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net