August 6, 2026, 7:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

ডিসেম্বর থেকে চালু হতে পারে বেনাপোল এক্সপ্রেস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি আবার চালু হতে পারে। করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক হলেও গত এপ্রিল মাসের পর থেকে যাত্রী সংকট ও যন্ত্রাংশের ত্রুটি দেখিয়ে বন্ধ রয়েছে বেনাপোল এক্সপ্রেসের চলাচল।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে যশোর বিমানবন্দরে যশোর নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেনরেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।
সভায় নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের দাবির মুখে মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার উপস্থিত রেলওয়ের কর্মকর্তাদের কাছ থেকে ট্রেনটি বন্ধের বিষয়ে ব্যাখ্যা শোনেন। এরপর তিনি ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই ট্রেনের ইঞ্জিন ও বগি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি ঘোষণা দেন- ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ফের ঢাকার পথে চলাচল শুরু করবে। এজন্য তিনি ঢাকায় এসে সব কার্যক্রম পরিচালনা করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, যশোরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বেনাপোল এক্সপ্রেস ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় গিয়ে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আগামী ডিসেস্বরের প্রথম সপ্তাহে ট্রেনটি চালু করা হবে বলে আশাবাদী।
মতবিনিময় সভায় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসান, ইঞ্জিনিয়ার (পশ্চিম) নুরুল ইসলাম সিরাজী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, নাগরিক অধিকার আন্দোলন যশোরের কোর কমিটির মতিয়ার রহমান, মোবাশ্বের হোসেন বাবু, আহসানুল্লাহ ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net