April 1, 2026, 4:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার

দৌলতদিয়া ফেরিঘাট জুড়ে ৮ কিলোমিটার জট, ফেরির নাগাল পেতে লাগছে ২-৫ দিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট প্রান্তে প্রায় আট কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে এ ঘটনা চলছে গভীর রাত থেকে। ফেরির নাগাল পেতে ট্রাকচালকদের সময় লাগছে ২-৫ দিন। এছাড়া যাত্রীবাহী যানবাহনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্ত সড়কে প্রায় চার কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় সড়কে চার কিলোমিটারসহ প্রায় আট কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এর মাঝে মাঝে রয়েছে যাত্রীবাহী পরিবহন।
এদিকে সড়কে খোলা আকাশের নিচে থেকে খাবার, গোসল ও টয়লেট সমস্যায় পড়েছেন ট্রাকচালক ও সহকারীরা। সময় মতো মালামাল পরিবহন করতে না পারায় পরিবহন খরচের পাশাপাশি চালকদের খরচ বাড়ছে। সড়কের ওপর শুয়ে বসে অলস সময় পার করছেন তারা।
ভোগান্তি লাঘবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। যাত্রীবাহী যানবাহন ও ছোট গাড়ি পারাপার চলমান রয়েছে। কয়েকশ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net