August 24, 2026, 5:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বিশ্বজুড়ে তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ, একদিনেই আক্রান্ত ২৭ লাখ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্বজুড়ে তীব্র গতিতে বাড়ছে ওমিক্রণ সংক্রমণ। ক্রমেই প্রভাব বাড়াতে সক্ষম হচ্ছে করোনার এ নতুন ধরনটি। ওমিক্রনের প্রভাবে বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৯৬৬ জন।
বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩৫৬ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ২২৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৯৩ হাজার ১২৮ জন। এছাড়া, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯১ জনের। তার মধ্যে শুক্রবার মারা গেছেন ৬ হাজার ৩৬৫ জন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে প্রথম জানায় করোনায় মোটে আক্রান্তের সংখ্যায় ৩০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বিশ্ব। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, মহামারির দুই বছরের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শেষ ১০ কোটি শনাক্তে সময় লেগেছে মাত্র ৫ মাস।
মহামারির শুরু থেকেই করোনায় মোট আক্রান্ত-মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শুক্রবারও সবচেয়ে বেশি আক্রান্ত-মৃত্যুর ঘটনা ঘটেছে সেই দেশেই।
এছাড়া, এইদিন বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। এই দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ২৮ হাজার ২১৪, ‍মৃত্যু ১৯৩), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ২৫০, মৃত্যু ২২৯), ভারত (নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৩৭৪, ‍মৃত্যু ১৫), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৯০০, ‍মৃত্যু ১৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৫৩৩, মৃত্যু ৪২) ও ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪, ‍মৃত্যু ২২৩)।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net