March 12, 2026, 3:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

খোকসায় ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র পাঁচ সঙ্গীসহ আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খানের পুত্র ইমরান খান (২৮) ও তার পাঁচ সহযোগীকে পঁচিশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। আটকতৃ অন্যরা হলো সুমন কাজী (১৮), বলাই কাজী, জলিল (১৮), শাবু শেখ (৩৩), করিম শেখ, আরজু মন্ডল (১৯), ফারুক মন্ডল।
গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার উপ-পরিদর্শক নাজমুল হোসাইন ও উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খানের পুকুর পাড়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।অভিযানের সময় একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় আসামীদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা, তামাক, গাঁজা খাওয়া ও কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক সেবন ও মাদকের ব্যাবসাও চালিয়ে আসছিল।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net