March 12, 2026, 10:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

কয়েকজন চিহ্নিত অপপ্রচারকারীর পাসপোর্ট বাতিল করা হতে পারে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্র এমন চিহ্নিত কয়েকজনের পাসপোর্ট বাতিল করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়। সেগুলো তো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম করে বা যুক্ত থাকে রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সে সিদ্ধান্ত গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করছে আমরা অনেকটা জানি। প্রয়োজনে আরও কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে।
তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছে আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছে। কিন্তু চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net