February 18, 2026, 9:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম বৈঠক/মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার নির্দেশনা মন্ত্রিসভা/মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন যারা ২টি শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি আলি রিয়াজ নিজেই ভোট দেননি, কারন তিনি বাংলাদেশের ভোটার নন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ বাম রাজনীতির ভরাডুবি: কোথাও ভোট ১’শরও কম, সুবিধাবাদের দায়ে তীব্র প্রশ্ন অন্তর্বর্তী সময়ের নিস্পন্ন-অনিষ্পন্ন সংকট : আস্থার পরীক্ষায় থাকতে হবে নতুন সরকারকে শরীকদের নিয়ে ঐক্যের সরকার গঠনের পথে বিএনপি: অভিজ্ঞদের সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরা আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্তের হার ১৫.৬০, কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ১ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্তের সংখ্যার বৃদ্ধি অবাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রোববার এই শনাক্ত সংখ্যা ছিল ৮৯।

১ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায়  শনাক্তের হার ১৫ দশমিক ৬০।

এদিকে কুষ্টিয়াতে ২৪ ঘন্টায় করোনায় মুত্যূ হয়ে ে১ জনের। মৃতের নাম হাশেম মালিথা। তিনি শহরের জুগিয়ার অধিবাসী। তিনি করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়অ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ সাক্ষরিত এক প্রতিবেদনে জানা যায়, করোনা শনাক্তের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫৪ জন রয়েছেন। যশোরে ৫০ জন, কুষ্টিয়ায় ২৬ জন, ঝিনাইদহে ২১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে আটজন, চুয়াডাঙ্গায় সাতজন, সাতক্ষীরায় পাঁচজন, বাগেরহাট চারজন এবং মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা শনাক্ত হয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন হাজার ১৯৫ জন।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মারা গেছেন ৮০৯ জন। দ্বিতীয় স্থারেন রয়েছে কুষ্টিয়া। এখানে শনাক্ত হয়েছে ১৮৯৮৩জন। মারা গেছে ৭৮৭ জন।
শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় চার হাজার ১৬২ জন। মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৩১৮ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net