July 14, 2026, 6:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত হার ৩২. ৮৬ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৫২ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭৪০ জনের। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ।
এর আগে মঙ্গলবার বিভাগে ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ১৪। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয় ১ জনের।
বুধবার (২ ফেব্রæয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বা¯’্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
বিভাগে করোনা শনাক্ত ৭৪০ জনের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলঅ। এই জেলায় সর্বো”চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩২ জন ও যশোরে ১১১ জন।
এছাড়া বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ৫২ জন, ঝিনাইদহে ৬০ জন, চুয়াডাঙ্গায় ৭৪ জন, নড়াইলে ২০ জন, মাগুরায় ২২ জন ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০ জেলায় সু¯’ হয়েছেন মোট ২৬০ জন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২১৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net