April 14, 2026, 6:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

করোনা/খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ১২ মৃত্যু, শনাক্তে শীর্ষে কুষ্টিয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলাতে হঠাৎ করোনায় মৃতের সংখ্যা বাড়লো। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে কমেছে শনাক্তের হার। ১৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৩২০ জনের।
এর আগের ২৪ ঘন্টায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) বিভাগে ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল পাঁচজনের।
এ তথ্য জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে শুধু খুলনায় মারা গেছেন পাঁচজন। এছাড়া নড়াইলে দুজন এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৩২০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬২ জন ও যশোরে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ২৬ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ১২ হাজার ১৭২ জন। আর মারা গেছেন তিন হাজার ২৪৭ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায়, চার হাজার ৫৭২ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net