April 24, 2026, 9:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

খুলনা বিভাগের ১০ জেলায় ৪ মৃত্যু, শনাক্তের হার ১৬.৯৭ শতাংশ, কুষ্টিয়ায় সবোর্চ্চ শনাক্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৭।
এর আগের দিন বিভাগে ১ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা যান তিনজন। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৫৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৬৯ জন। এ ছাড়া খুলনায় ৩৮, সাতক্ষীরায় ২৮, মেহেরপুরে ২৩, নড়াইলে ২৩, চুয়াডাঙ্গায় ১৯, যশোরে ১৫, বাগেরহাটে ১১, ঝিনাইদহে ৯ ও মাগুরায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে ২ জন এবং খুলনা ও কুষ্টিয়ায় ১ জন করে মারা গেছেন
বিভাগের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩। সবচেয়ে কম শনাক্তের হার মাগুরায় ৮ দশমিক ৪৭।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net