March 25, 2026, 10:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

চুয়াডাঙ্গা কারাগারে নারী হাজতির মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলা কারাগারের হালিমা খাতুন (৬৫) নামে এক হাজতির মৃত্যু ঘটেছে। তিনি ছিলেন একটি হত্যা মামলার আসামী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছু আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
হালিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
কারাগার সূত্রে জানা গেছে, হালিমা খাতুনের স্বামী আবু বক্কর সিদ্দিক ২০১৬ সালে ৯ ফেব্রুয়ারি নিজ বসত ঘরে খুন হন। নিহতের জামাই এমদাদুল হক বাদী হয়ে শাশুড়ি হালিমা খাতুনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় হালিমা খাতুনকে ২০২১ সালের ৬ অক্টোবর গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে হালিমা খাতুন চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।
জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, বিকালে কয়েকজন কয়েদির সঙ্গে মুড়ি খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হালিমা খাতুন। এসময় কারারক্ষীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন তার হার্ট এ্যাটাক হয়েছিল। পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net