October 12, 2026, 7:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলাতেই করোনা শনাক্ত বেড়েছে, কুষ্টিয়ায় ১ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলাতেই গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়ছে। এ সময়ে ১ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা গতকাল থেকে ১৫ জন বেশি। তবে কমেছে মৃত্যু ও শনাক্তের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২।
আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৬৫। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত এক দিনে মৃত্যু হয়েছে একজনের; তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ছয়।
সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার নড়াইলে ২৩ দশমিক ৩৩ শতাংশ। সর্বনিম্ন মাগুরায় শূন্য শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৭, যশোরে ৩১, নড়াইলে ১৪, বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ৯, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৬ ও মেহেরপুরে ৫ জন রয়েছেন। মাগুরায় ৩২ নমুনা পরীক্ষায় কোনো শনাক্ত নেই।
খুলনা বিভাগে বর্তমানে ৯ হাজার ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৬৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়েছেন ৪৫২ জন।
১০ জেলা নিয়ে গঠিত বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৩৩ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net