August 26, 2026, 7:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

পরিবেশ দূষণ দূর করতে গাছ লাগানোর আহ্বান প্রধান বিচারপতির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পরিবেশদূষণ রোধে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে আহ্বান জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সামনের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা জানেন, সারা বিশ্বে পরিবেশদূষণ দেখা যাচ্ছে। এখান থেকে যেভাবেই হোক আমাদের বেরিয়ে আসতে হবে। আসুন, আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকে একটি করে গাছ লাগালে ১৮ কোটি গাছ লাগানো হবে। এতে পরিবেশদূষণ দূর হবে।’
কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্টের সামনের প্রাঙ্গণে গাছ লাগিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিতি ছিলেন।
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা প্রত্যেকে একটি করে গাছ লাগান। কর্মসূচিতে শতাধিক ফলদ গাছ লাগানো হয়।
এ ছাড়া কর্মসূচিতে দোয়া ও মোনাজাত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net