September 21, 2026, 2:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জ্যোতির্বিদরা জানালেন এশিয়ার দেশগুলোতে ঈদ হওয়া উচিত মঙ্গলবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রতিবছরই রমজান পূর্ণ হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সাধারণত চন্দ্র মাসগুলো ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। মূলত শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করা হয়। সে কারণে রোজা ৩০ দিন না ২৯ দিন পালন করা হবে তা নির্ভর করে চাঁদের ওপর। আর তাই রমজান শেষে ঈদ উৎসবের বিষয়টি নিয়ে নানা তর্ক-বির্তক দেখা দেয় মুসলমানদের মধ্যে। এবার সেই অনিশ্চয়তা দূর করতে চেষ্টা করেছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন ৩০ এপ্রিল শনিবার রাতে বিশ্বের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাবেনা।
ক্রিসেন্ট মুন ওয়াচের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ১ মে রোববার রাতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দেখা মিলবে শাওয়াল মাসের চাঁদ। পরদিন সোমবার সেসব দেশগুলোতে উদযাপন হবে ঈদুল ফিতর। এর মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আফ্রিকাসহ বেশকিছু দেশ। আর ২ মে, সোমবার রাতে এশিয়াসহ সারাবিশ্বেই দেখা যাবে চাঁদ। সে অনুযায়ী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন হবে ৩ মে, মঙ্গলবার।
তবে বাংলাদেশে ঈদের ক্ষেত্রে সবশেষ সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির বৈঠক থেকেই জানানো হবে ঈদ উদযাপনের তারিখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net