September 6, 2026, 6:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, থ্রি-হুইলার ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। বুধবার (০১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০), মর্জিনা (৪০) এবং অটোরিকশার চালক মো. নাসির (৩৫)। অটো চালক ব্যতিত নিহত অন্য সবাই একই পরিবারের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও পাংশা থেকে ছেড়ে আসা থ্রি- হুইলার কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালো তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থ্রি-হুইলারের পেছনে থাকা প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চারজনকে হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান নিহতদের মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net