May 17, 2026, 9:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক

অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনা ছাড়া স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্বাভাবিক যান চলাচল রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। কোন জট নেই। তবে, গতকালের মতো আজ শনিবারেও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। শনিবার যান ও যাত্রী দুটোই বেড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার দক্ষিণের জেলা মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ আশেপাশের এলাকার যাত্রী ও যানবাহন সেতু ব্যবহার করছে। সেকারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। তবে, ঈদকে সামনে রেখে গত ৩ দিন ধরে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।’
‘আজ ২১টির ফেরির সবগুলোই সচল থাকায় বাড়তি গাড়ি পার করতে কোনো সমস্যা হচ্ছে না। ঘাটে আসামাত্রই যাত্রী ও যানবাহন ফেরিতে উঠতে পারছে’, বলেন তিনি।
রাজবাড়ীগামী যাত্রী মিজানুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যান চলছে। ঘাটে আসামাত্রই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা ফেরিতে উঠতে পারছি।’
কুষ্টিয়ার এসবি পরিবহনের চালক আজিবর জানান নির্ধারিত সময়ের আগেই তারা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে।
ঢাকা পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ফরিদপুরের আতিকুল ইসলাম বলেন, ‘বাসগুলো আমাদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে। অথচ দেখার কেউ নেই। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি তো যেতেই হবে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাচ্ছি।’
অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘গতকালও বলেছি যে, যেসব গাড়ি ঢাকা থেকে আসছে, সেগুলো যদি বেশি ভাড়া নেয়, সেটা আমার দেখার এখতিয়ারের মধ্যে নেই। কিন্তু, আমার এখান থেকে কোনো গাড়ি অতিরিক্ত ভাড়া নিচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net