September 23, 2026, 9:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

৪১ দিনে ১০০ কোটি ছাড়িয়ে গেলো পদ্মা সেতুর টোল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মা সেতু চালুর ৪১ দিনে ১০০ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকোশলীরা জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।
রবিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিলো ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিলো ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি।
গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। তবে গত কয়েকদিনের হিসাবে সেতু দিয়ে চলছে দিনে প্রায় ২০ হাজার যানবাহন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net