March 19, 2026, 3:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে কপ্লিকেশনস অফ ডায়াবেটিস শীর্ষক আলোচনা সভা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে কপ্লিকেশনস অফ ডায়াবেটিস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া শহরের অভিজাত খেয়া রেস্তেরায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি প্রফেসর ডাঃ এ.কে আজাদ খান।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস.আর খান, বাডাস এর যুগ্ম-মহাসচিব প্রফেসর ডাঃ রশীদ-ই-মাহবুব, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এস. এম মুস্তানজিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুসা কবির, বাডাস এর ডায়রেক্টর ফারুক আজম খান, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. শাহ্জাহান মন্ডল, বাডাস এর ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আহমদ সালাম মীর, বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক ড. আমানুর আমান ও এরিষ্টো ফার্মার জিএম সালাউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মোহনা আফরোজ। আলোচ্য বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ সালাম মীর।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস সচেতনতায় জাতিয়ভাবে আরও অধিক উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। এ নিয়ে সরকারী উদ্যোগ আরও বেগবান করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net